love....hit....

 এক. 


নিশুতি রাত। বৃষ্টিতে ভিজে ভেজা কাকের মত একাকী পথ চলছে অনন্যা। কাঁধে একটি ট্রাভেল ব্যাগ। হাজীগঞ্জের অদূরে বলাখাল রেল স্টেশনে নেমে স্টেশন মাস্টারের সাহায্য চেয়েছিলো সে। কিন্তু স্টেশন মাস্টার অযথা উপদ্রব ভেবে কোনো কথাই বলেনি তার সাথে। অগত্যা নিজেই ধরেছে নিজের পথ। এরই মধ্যে হঠাৎ শুরু হলো বৃষ্টি, মুষলধারে। পথের কাছাকাছি কোনো বাড়ি নেই যে, একটু আশ্রয় নেবে সে। মাইলখানেক চলার পর হঠাৎ দেখা গেলো অনতিদূরে একটা লণ্ঠনের আলো। বাড়ি হবে হয়তো সেটা। আশার ভেলা বাঁধলো সে। হাঁ যা, বাড়িই। বিশাল, তবে ভাঙ্গা-চোরা। পরিত্যক্ত প্রাচীন জমিদার বাড়ির মতো। উঠোনে একজন যুবক। হাতে একটা লণ্ঠন। গুনগুন গান গেয়ে ছাতা মাথায় কোলাব্যাঙের মতো হিসি করছে সে। অনন্যাকে দেখতে পায়নি। লোকটা প্রকৃতির ডাকে সাড়া দিয়ে পেছনে ফেরে এবং ভয় পেয়ে যায় অনন্যাকে দেখে। তোতলাতে থাকে। 


আ... আ... আপ.... নি.... কে..কে....?             


আমি মানুষ। স্মিত হাসে অনন্যা। এতো রাতে এই মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে এতোটা পথ পেরিয়ে এসেছে সে। এতোটুকুও ভয় পায়নি। কিন্তু নিজ বাড়ির আঙ্গিনায় একজন সামর্থবান পুরুষের ভয় পাওয়ায় হাসি চেপে রাখতে পারেনি, এতো দুর্যোগেও।             


মানুষ আপনি? প্রশ্ন করে যুবক। এই রাত-বিরাতে? কী চাই?             


একটু আশ্রয়। সাদামাটা জবাব।             


আমি একা থাকি এই বাড়িতে। কোনো মেয়ে-ছেলে নেই। এড়িয়ে যেতে চায় যুবকটি।             


আমার কোনো সমস্যা নেই। আমি শুধু আজকের রাতটা থাকবো। ভোর হলে চলে যাবো।             


নাছোড়বান্দা। পরী-টরী অথবা মায়াবিনী? ভাবে যুবক। কেন যে মাঝরাতে হিসি করতে বেরিয়েছিলাম! শালা, আজকে কপাল খারাপ। এ মাঝরাতে কোত্থেকে একটা মেয়েছেলে আসবে। না, এ হতেই পারে না। এ কোনো সাধারণ মানুষ নয়, অতিমানবীয় কোনো কিছু হয়তো হবে। একে জায়গা দিলে রাতে টুটি চেপে মেরে ফেলবে। এ ঝড় বৃষ্টির রাতে কোনো ভালো ঘরের মেয়ে বের হতে পারে না।                


কী ভাবছেন? তাড়া দিলো অনন্যা। দেখুন, আমি বড় বিপদে পড়ে আজকের রাতটা কাটাবার জন্যে আশ্রয় চেয়েছি । যদি অক্ষম হন তাহলে আমি চলে যাচ্ছি। অনন্যা পা বাড়ালো।                


লোকটা কিছু বললো না। অনন্যা নিরাশ হয়ে কিছুদূর চলে যাবার পর দেখলো কে যেন পেছন পেছন আসছে। সাথে আলো। পেছন ফেরলো সে।             


একজন বুড়ো মানুষ। কাঁধে গামছা। হাতে সেই ভয়ার্ত যুবকের ছাতাটি। লোকটি হাঁপাতে হাঁপাতে অনন্যার কাছে এসে বললো, আমার নাম মলম আলী। আপনি আশ্রয় চেয়েছিলেন ইরফান ভাইয়ের কাছে, উনি রাজি হয়েছেন। চলুন আমার সাথে।                


যে ঘরটিতে অনন্যাকে শু'তে দেয়া হয়েছে, সে ঘরটায় তেলাপোকা আরশোলা ভর্তি। ভ্যাপসা গন্ধ। পুরনো আমলের জমিদার বাড়ি হবে হয়তো। অনন্যাকে জিজ্ঞেস করা হয়েছিলো, খানাপিনা করবে কি-না। জবাবে অনন্যা 'না' বলেছিলো।             


যুবকটি তার নাম 'ইরফান' বলে জানিয়েছিলো। সে বলেছিলো  এখানে শান্তিতে ঘুমাতে পারেন। কোনো কিছুর প্রয়োজন হলে মলম আলীকে জানাবেন দয়া করে। যুবকটি প্রথমে ভয় পেয়ে গিয়েছিলো বলে হয়তো ওকে আশ্রয় দিতে রাজি হয়নি। পরে কী ভেবে মলম আলীকে পাঠিয়েছিলো। এখন পর্যন্ত আচার-ব্যবহারে খুব ভদ্রতা দেখিয়েছে। অনন্যা ভাবছে আর আস্তে আস্তে ঘুমের ঘোরে তলিয়ে যাচ্ছে।                


ঘরের ভেতর আবছা আলো। কে যেন হাঁটছে। অনন্যার ঘুম ভেঙ্গে গেলো। তার পাশে দাঁড়িয়ে আছে ইরফান নামের সেই যুবকটি। হাতে একটা গ্লাস। শোয়া থেকে উঠে পড়ে অনন্যা।             


নিন, গ্লাসের দুধটুক পান করুন, গরম দুধ। জানি, অনেকটা পথ পাড়ি দিয়ে আপনি ক্লান্ত। দুধ পান করলে শরীরে শক্তি পাবেন।                


অনন্যা কোনো কথা বললো না, সে দুধটুকু পান করে ফেললো। আসলেই তার তৃষ্ণা পেয়েছিলো।             


এবার ঘুমান। যুবকটি চলে যাচ্ছিলো। ডাক দিলো অনন্যা।             


এ বাড়িতে কোনো মেয়ে মানুষ নেই কেন?             


যুবকটি যেন ওর কথা শুনতেই পায়নি। সে জিজ্ঞেস করলো, আপনি কোথায় যাবেন? কোন বাড়ি?             


নারায়ণপুর, খান বাড়ি। আবুল ফতেহ খান আমার নানা। জবাব দিলো অনন্যা।              


দুই.             


গভীর ঘুমের তলদেশ থেকে আস্তে আস্তে অনন্যা জেগে উঠলো। তারপর চোখ মেলে দেখলো তার নানা আবুল ফতেহ খান তার সামনে বসে আছে।             


অনন্যা কোনো কথা বলছে না। ভাবছে গত রাতের সেই ঘটনা। সেটা কি তাহলে স্বপ্ন? কোথায় সেই যুবক ইরফান? সে তো ইরফানের বাড়িতে ঘুমিয়েছিল। হঠাৎ তার চেতনা ফিরে এলো। সে বললো, নানা তুমি? আমাকে কে এখানে আনলো?                


তুই কখন এলি মা? আমি তো চিন্তায় অস্থির। এ ঝড়-বৃষ্টির রাতে কীভাবে, কখন এলি তুই?             


ফ্যালফ্যাল করে নানার দিকে তাকিয়ে আছে অনন্যা। ভাবছে গতরাতের কথা। সে তো আশ্রয় নিয়েছিলো ইরফান নামের সেই যুবকটির বাড়িতে। যুবকটির হাতের এক গ্লাস দুধ পান করলো সে। তারপর ঘুমের ঘোরে অচেতন।             


জানিনা নানা, নিজে আমি এখানে আসিনি। ঝড়-বৃষ্টির রাত। আমাদের ট্রেন লেট হয়। স্টেশনে আসে রাত বারোটায়। রিক্সা না পেয়ে আমি একা একা হাঁটতে শুরু করি.........। পথে ঘটা পুরো ঘটনা খুলে বললো অনন্যা।                


তাহলে তুই বলেছিস ঘটনা স্বপ্ন নয়; বাস্তব। প্রশ্ন করলো আবুল ফতেহ খান।             


স্বপ্ন হবে কীভাবে? তাহলে আমি কাল রাতে কীভাবে এলাম? আমি যদি রাতে তোমার বাড়িতে আসতাম তাহলে তো তোমাদের ঘুম ভাঙ্গিয়ে ঘরের দরজা খুলে আসতাম। কিন্তু আমি এই ঘরে এলাম কীভাবে?             


সকালে উঠে দেখি, এ ঘরের দরজা আবছা খোলা। কেউ হয়তো বাইরে থেকে কোনো লোহার রড দিয়ে দরজা খুলে তোকে এখানে রেখে গেছে।             


অনন্যা বিভ্রান্তের মতো ঘরের চারপাশে তাকাতে লাগলো।             


কিন্তু আমাকে সে লোকটি কীভাবে এখানে এনে রেখে গেছে? আমি কেন কিছুই টের পেলাম না?             


তোকে সম্ভবত: দুধের সাথে ঘুমের ঔষধ খাইয়ে দিয়েছে। রহস্যের জাল ছিন্ন করে সামান্য হাসলো আবুল ফতেহ খান। তা' তুই কি সেই যুবকটির নাম জানিস? যার বাড়িতে আশ্রয় নিয়েছিলি?             


যুবকটি তার নাম 'ইরফান' বলে জানিয়েছিলো, তাদের বাড়িতে কোনো মেয়েছেলে ছিলো না।              


লাফিয়ে উঠলো যেন আবুল ফতেহ খান। চোখ কপালে তুলে বলতে লাগলো সে, ইরফান! সে তো একটা ডাকাত! খুনি, সর্বহারা কমরেড। মুক্তিযুদ্ধে গিয়েছিলো, যুদ্ধ শেষে সে তার অস্ত্র জমা দেয়নি। বলে, দেশতো এখনও স্বাধীন হয়নি। তারপর থেকে একটা দল গঠন করে- কম্যুনিস্ট_ চরমপন্থি দল। এ দল বাংলাদেশে নিষিদ্ধ। তোর কোনো ক্ষতি করেনি তো? অপলক নেত্রে অনন্যার দিকে তাকিয়ে আছেন নানা।             


হাসে অনন্যা।  নানা! যদি ক্ষতি হতো, তাহলে কি ওরা এখানে এনে আমাকে রেখে যেতো? অবশ্যই মেরে ফেলতো। লোকটি আমার গায়েও টাচ করেনি।              


বিড়বিড় করে কথা বলছে আবুল ফতেহ খান, লোকটি সম্পর্কে অনেক কথা কানে আসে। সবাই বলে, লোকটি খারাপ। মাওবাদী, কম্যুনিস্ট। ওরা সবাই ডাকাতি করে, খুন করে। কিন্তু এতো রাতে একজন যুবতীকে কাছে পেয়েও কেন মানুষের অগোচরে নিজ বাড়িতে রেখে গেলো? এর রহস্য ভেদ করতেই হবে।             


ভাবছে অনন্যা। হাঁ যা, রহস্য ভেদ করতেই হবে।              


তিন.             


পরদিন দুপুর। নানাসহ সেই ভাঙা বাড়িতে হাজির হলো ওরা। কিন্তু সেখানে কোনো জন-প্রাণীর বাস পর্যন্ত যেন নেই। আশেপাশের মানুষরা জানিয়েছে, এখানে কোনো মানুষ থাকে না। বাড়িটি পরিত্যক্ত। রাতে শুধু আলো দেখা যায়। সবাই বলে এ বাড়িতে জিন-ভূত বাস করে। রাতে ভূতের চিৎকার শোনা যায় বলে এ বাড়িতে ভয়ে কোনো মানুষ আসে না।             


রহস্য আরও ঘনীভূত হলো। আবার গেলো ওরা। তবে দিনে নয়, রাতে। ঠিক বারোটায়।             


দরজায় টোকা দিতেই ভেতর থেকে সাড়া এলো। কে?             


আমি অনন্যা।             


কিছুক্ষণ নীরবতা। দরজা খুললো না কেউ। শুধু পায়ের ধুপধাপ শব্দ।             


প্রায় পনেরো মিনিট পর খুললো দরজা। সেই যুবক, ইরফান। হাতে একটা স্টেনগান তাক করা অনন্যার বুকে। পেছনে আরও দশ-পনের জন। ওরা সবাই নিশ্চলভাবে অনন্যা ও তার নানার বুকে দিকে তাক করে অস্ত্র ধরে আছে।             


ইংগিতে অনন্যাকে ভেতরে আসতে বললো ইরফান। ওরা ভেতরে প্রবেশ করলো।             


নীরবতা ভাঙল অনন্যা। এভাবে আমাদের দিকে অস্ত্র তাক করে আছেন কেন?             


তুমি নিশ্চয়ই পুলিশ নিয়ে এসেছ, তাই না অনন্যা? রহস্যময় হাসি হাসলো ইরফান। যদি আমার কথা সত্যি হয়, তাহলে তোমাদের দু'জনেরই বিপদ আছে।             


অনন্যা তাকিয়ে আছে ইরফানের চোখের দিকে। সে ভাবতে থাকে- এই যুবকটিই সে যুবক, যে কি-না অনন্যাকে দেখে ভয় পেয়েছিলো? যে কি-না নিজ হাতে তাকে দুধ পান করিয়েছিলো। অথচ আজ তাকে অন্যরকম লাগছে। বিদ্রোহী বিদ্রোহী ভাব। যেন আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আশ্চর্য!             


বলুন, ধমকে উঠলো ইরফান।             


আমি কখনো উপকারীর অপকার করি না সুললিত কণ্ঠে বললো অনন্যা। আপনি আমার উপকার করেছেন, আর আমি আপনার অপকার করবো? আপনি যদি কোনো অন্যায় করে থাকেন, তাহলে তার বিচারের ভার রাষ্ট্রের, আমার একার নয়। আপনি আমার হিতাকাঙ্খী।             


ইরফানের সাথীরা কোনো কথা বলছে না। ওরা অনন্যা এবং আবুল ফতেহ খানের দিকে অস্ত্র তাক করে আছে। ইরফান সঙ্গীদের ইশারা করতেই ওরা অস্ত্র নামিয়ে রাখল।             


হাসলো অনন্যা। আমাকে বিশ্বাস করলেন? কিন্তু কেন? যদি বাইরে পুলিশ এসে থাকে?             


সঙ্গীরা অস্ত্রের দিকে হাত দিতেই ইরফান ইশারায় তাদের অস্ত্র উঠাতে বারণ করলো। ওরা নিষ্ক্রিয় রইলো।             


আপনি কেন এসেছেন বলুন? ইরফান জানতে চাইলো।             


আমি আপনার হৃদয়ে কিছু মানবতার আলোর সন্ধান দেখতে পেয়েছি। তাই এসেছি আপনাকে সত্যের পথে নিয়ে যেতে। আপনি কি আমার সাথে একই ভেলায় সঙ্গী হয়ে যাবেন চিরসত্যের পথে?             


হাসলো ইরফান। হা হা হা করে পাগলের মতো হাসি। সেই হাসি সারা ঘরময় ছড়িয়ে পড়ে আবার প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। হাসি থামিয়ে যেন কৌতুকের ছলে বলতে লাগলো, আপনি জানেন না কে আমি! যদি জানতেন তাহলে এ কথা বলতেন না!             


কে আপনি? কী পরিচয় আপনার? অনন্যা যেন বিমোহিত হয়ে পড়েছে।             


আমি ইরফান। আমার বাবা-মা, ভাই-বোনদের হারিয়েছি মুক্তিযুদ্ধে। আর হারিয়েছি আমার মনের মানুষটিকে। তার নাম মুক্তা। পুরো নাম মুক্তা ইয়াসমিন, যাকে আমি পৃথিবীর কোটি কোটি টাকা মূল্যের হীরা-জহরতের চেয়েও বেশি ভালোবাসতাম। সেই তাকেও হারিয়েছি। আপনজনদের হারানোর দুঃখ-কষ্ট যাতনা এবং একাত্তর পরবর্তী রাষ্ট্রীয় প্রতারণা, সহিংসতা, অন্যায় হত্যাকাণ্ড আমার বুকে কষ্টের আগুনের পাহাড় হয়ে জমেছে। তাই আজ আমি মনের ভিতর ভালোমানুষটিকে, আমার ব্যক্তিত্বকে চির নির্বাসন দিয়েছি। আজ আমি আর ইরফান নই, একজন চরমপন্থি। কোনো মানুষ চরমপন্থা গ্রহণ করে কেন জানেন? জানেন না। যারা স্বাধীনতার পর জন্মগ্রহণ করেছে তারা কোনোদিনও জানতে পারবে না এ দেশ গঠনের প্রকৃত ইতিহাস। যারা এ দেশের জন্যে প্রকৃত অর্থে রক্ত ঝরিয়েছে, প্রিয়জনকে হারিয়েছে তাদের এই আত্মত্যাগের কথা অনেকেই জানে না। এই আমি ইরফান। আমার নাম মুক্তিযোদ্ধাদের নামের তালিকায় ওঠেনি। কোনোদিন কেউ জানবেও না যে, ইরফান নামের কথিত সন্ত্রাসী চরমপন্থি মানুষটি একাত্তরের একজন নির্ভীক সাহসী মুক্তিযোদ্ধা ছিলো। যে কি-না দেশের জন্যে, মাতৃভূমির জন্যে, দেশের মানুষের দুঃখ-কষ্ট, দুর্দশা, শোষণ-বঞ্চনা লাঘবের জন্যে নি


র্বিকারে একের পর এক ট্রিগারে চেপে পাক-হানাদার ও তাদের দোসরদের ভূপাতিত করেছিলো।             


ইরফান একটু দম নিলো। পাশের টেবিল থেকে এক গ্লাস পানি পান করলো। তারপর বলতে লাগলো, এভাবেই ইরফান নামের যোদ্ধারা মনের কষ্টে যুদ্ধ করে মরে, শহীদ হয়। কেউ তাদের খবরও রাখে না। মুক্তিযোদ্ধা বা শহীদদের কাতারে তাদের নামও উঠে না। কিন্তু মুক্তিযোদ্ধাদের তালিকায় বাহাদুর হিসেবে খ্যাতি পায় একাত্তরের গণধর্ষণকারী আল-বদর, রাজাকাররা। ওরা মন্ত্রীদের সাথে ঘুরে বেড়ায় সরকারি গাড়িতে। ওদের আজ গাড়ি-বাড়ি সুউচ্চ ইমারত। কোটি কোটি টাকার মালিক ওরা। দেশ স্বাধীন হবার এতদিন পরও কেন ওদের বিচার করা গেলো না। যদি মুক্তিযুদ্ধের সময়কার মীরজাফর, রাজাকারদের অন্যায়ের জন্যে বিচার না হয়, তাহলে আমার মতো ইরফানের বিচার হবে কেনো? কেনো?ইরফানের বজ্রমুষ্টির প্রতিঘাতে বিদ্যুৎগতিতে আঘাত হলো পাশের টেবিলটাতে। সবাই কেঁপে ওঠলো।             


আবার বলতে লাগলো ইরফান, কিন্তু পবিত্র দেশমাতা দেশের সাহসী সন্তানদের কখনো ভুলে না। এই যেমন ভুলিনি আমি। আমি আজও যে বেঁচে আছি, একথা কেউ জানে না। কারণ আমি জানতে দেইনি।             


কেন জানতে দেননি? প্রশ্ন করলো অনন্যা             


তুমি বুঝবে না স্বাধীনতার পরে জন্ম গ্রহণকারিণী মেয়ে! তুমি বুঝবে না। এ বুকে দুঃখ-যন্ত্রণা ও সীমাহীন কষ্টের প্রচণ্ড লাভার উদ্গীরণ হচ্ছে। স্বজন হারানো স্বাধীন বাংলাদেশে আমরা কি এখনও পেরেছি নিম্নশ্রেণীর অভুক্ত মানুষের মুখে আহার জোটাতে? আমরা কি পেরেছি, একাত্তরের স্বাধীনতার শত্রুদের নির্মূল করতে? আমরা কি পেরেছি, বেকার যুবকদের কাজের সন্ধান দিতে? কী পেরেছি আমরা? পেরেছি শুধু অমূলক বিষয় নিয়ে অযথা দলাদলি, মারামারি করে জনগণকে প্রতারিত করতে। আর পেরেছি, গরিব মেহনতি মানুষদের ঘামের অর্থগুলো শোষণ, দুনীতি করে বিশাল বিশাল অট্টালিকা গড়তে। কালো টাকার প্রভাবে জিনিসপত্রের দাম বেড়ে আজ আকাশচুম্বী প্রায়। গরিবরা যা আয় করে, ব্যয় তার চেয়ে হাজারগুণ; ফলে তাদের জীবন-জীবিকা থমকে দাঁড়িয়েছে। মানুষ না খেয়ে ডাস্টবিনের কাছে মরে পড়ে থাকে এখনো, যা আমি নিজের চোখে দেখেছি। দেশের লুটেরারা দেশটাকে দুনীতির শীর্ষে ৫ বার আরোহণ করিয়েছে- এ ছাড়া আর কী পেরেছি আমরা। বলো, জবাব দাও অনন্যা আগুনের স্ফুলিঙ্গের মতো যেন জ্বলে উঠলো ইরফান নামের এ চির সংগ্রামী যুবকটি।             


অনন্যা নির্বাক।             


তুমি আমাকে আলোর পথে নিতে এসেছ? কী লাভ আমি একা আলোর পথে যেয়ে? যেখানে সারাটা দেশ অন্ধকারে ডুবে আছে, সেখানে আমি একজন সুবিধাভোগী হয়ে কী লাভ! তার চেয়ে আমার অন্ধকারের পথই ভালো। হয়তো আমার মৃত্যু হবে পুলিশের একটি গুলিতে। কিন্তু আমার সহযোদ্ধারা থাকবে। তাদের মাঝে বেঁচে থাকবো আমি। যতদিন বেঁচে থাকি, দুনীতি, শোষণের বিরুদ্ধে লড়ে যাবে আমি ও আমার সঙ্গীরা।             


অনন্যা তাকিয়ে আছে ইরফানের দিকে। সে ভাবে, যে ইরফানের হাতে মরেছিলো রাজাকার, হানাদার বাহিনী, আজ সে ইরফান চরমপন্থি সন্ত্রাসী। কিন্তু কেন? কী চায় সে? কেন বেছে নিয়েছে চরমপন্থা? শুধুই খুন-খারাবির জন্যে? ডাকাতি করার জন্যে, নাকি এর মধ্যে কোনো সত্য লুকিয়ে আছে?             

                                 


                









আপনার মতো লোকের খুবই দরকার এ সমাজে। বলতে লাগলো অনন্যা। কিন্তু এভাবে নয়। আজ দেশ স্বাধীন। আমরা জানি, দেশে শোষণ-দুনীতি আছে, জনগণের মনে পাওয়া-না পাওয়ার কষ্টের পাহাড় আছে। এটি সত্যি কথা। সেজন্যে তো অস্ত্র দিয়ে এভাবে লুটতরাজ, খুন-খারাবি করে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না। অস্ত্র ছাড়া, লাঠি ছাড়া কি শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়? পৃথিবীতে সত্যিকারার্থে অস্ত্র দিয়ে কোনোদিন চিরশান্তি প্রতিষ্ঠিত হয়নি, শান্তি প্রতিষ্ঠিত হয় ভালোবাসা, ত্যাগ, ধৈর্য, অধ্যবসায় দিয়ে।       

................................................................................

traslet:      One.


 Late night.  Ananya is walking alone like a wet crow in the rain.  A travel bag on the shoulder.  He got down at Balakhal railway station near Hajiganj and sought the help of the station master.  But the station master did not say anything to him thinking it was an unnecessary inconvenience.  It has necessarily taken its own path.  Suddenly it started raining, in torrential downpours.  There is no house near the road that he would take a little shelter.  After walking for a mile, I suddenly saw the light of a lantern not far away.  Maybe it will be home.  He built a raft of hope.  Yeah Al that sounds pretty crap to me, Looks like BT aint for me either.  Huge, but broken-down.  Like an abandoned ancient manor house.  A young man in the yard.  A lantern in hand.  He is humming like a colabang on his umbrella while singing humming songs.  Didn't see Ananya.  The man responds to the call of nature and turns back and gets scared when he sees Ananya.  Stutters.


 Aa ... aa ... up .... ni .... ke..ke ....?


 I'm human.  Ananya smiled.  He has come so far, ignoring the rain in this torrent at night.  Not so scared.  But she could not hold back her smile for fear of a powerful man in the yard of her house, even in such a calamity.


 Man you?  The young man asked.  Tonight?  What do you want?


 A little shelter.  Simple answer.


 I live alone in this house.  There are no boys or girls.  The young man wants to avoid.


 I have no problem.  I'll just stay tonight.  I will leave at dawn.


 Stubborn  Fairy-tale or enchantress?  Way young.  Why did I go out to laugh in the middle of the night!  Damn, bad luck today.  Where will a girl come from in the middle of the night?  No, that can't be.  This is not an ordinary person, maybe something superhuman.  If you give it a place, it will kill you at night.  No good house girl can come out on this stormy rainy night.


 What are you thinking?  Ananya chased.  See, I'm in great danger and have sought refuge to spend tonight.  If disabled then I'm leaving.  Ananya stretched her legs.


 The man said nothing.  Disappointed, Ananya walked away and saw someone coming after her.  With light.  He turned back.


 An old man.  Shoulder towel.  The umbrella of that frightened young man in his hand.  The man came to Ananya panting and said, my name is Malam Ali.  You sought refuge with Irfan Bhai, he agreed.  Come with me.


 The room in which Ananya has been put to sleep is full of cockroaches.  The smell is foul.  Maybe it will be the old zamindar house.  Ananya was asked if she would eat or drink.  In reply Ananya said 'no'.


 The young man said his name was 'Irfan'.  He said you can sleep here in peace.  If you need anything, please let Malam Ali know.  The young man was scared at first and may not have agreed to give her shelter.  What did Malam Ali think later?  So far the manners have been very polite.  Ananya is thinking and slowly falling asleep.


 Dim light inside the room.  Who is walking.  Ananya woke up.  Standing next to him is the young man named Irfan.  A glass in hand.  Ananya got up from the bed.


 Take, drink a glass of milk, hot milk.  I know, you're tired of going a long way.  If you drink milk, you will get energy in your body.


 Ananya didn't say anything, she drank some milk.  Really got his thirst.


 Now sleep.  The young man was leaving.  Ananya called.


 Why is there no girl in this house?


 The young man did not seem to hear her.  He asked, where are you going?  Which house?


 Narayanpur, Khan House.  Abul Fateh Khan is my grandfather.  Ananya replied.


 Two.


 Ananya slowly woke up from the depths of deep sleep.  Then he saw his grandfather Abul Fateh Khan sitting in front of him.


 Ananya is not talking.  Thinking about last night's incident.  Is that a dream?  Where is that young Irfan?  He slept in Irfan's house.  Suddenly his consciousness came back.  He said, Nana you?  Who brought me here?


 When are you Eli mother?  I am restless in thought.  How on this stormy-rainy night, when are you Eli?


 Ananya is staring at Nana.  Thinking about last night.  He took refuge in the house of that young man named Irfan.  He drank a glass of milk from the young man's hand.  Then he fell asleep.


 I don't know Nana, I didn't come here myself.  Rainy night.  Our train is late.  Arrives at the station at twelve o'clock at night.  Not getting a rickshaw, I started walking alone ..........  Ananya told the whole story that happened on the way.


 Then you said the event is not a dream;  Real.  Abul Fateh Khan asked.


 How to dream?  So how did I get there last night?  If I came to your house at night, I would wake you up and open the door.  But how did I get into this house?


 I woke up in the morning and saw that the door of this house was dimly open.  Someone may have opened the door with an iron rod from outside and left you here.


 Ananya looked around the room confused.


 But how did that guy get me here?  Why didn't I notice anything?


 You've probably been given sleeping pills with milk.  Abul Fateh Khan broke the mystery and smiled a little.  Do you know the name of the young man?  Whose house did you take refuge in?


 The young man said his name was 'Irfan', there was no girl in their house.


 Abul Fateh Khan jumped up.  He looked up and said, Irfan!  He is a robber!  Killer, proletarian comrade.  Went to the war of liberation, at the end of the war he did not surrender his weapons.  He says the country is not yet independent.  Since then he has formed a party - Communist_ Extremist Party.  This group is banned in Bangladesh.  Did you do any harm?  Nana is looking at Ananya with unblinking eyes.


 Ananya smiles.  Grandpa!  If there was a loss, would they have brought me here and left me?  Of course he would have killed.  The man didn't even touch me.


 Abul Fateh Khan is muttering, I hear a lot about the man.  Everyone says the guy is bad.  Maoists, communists.  They all rob and kill.  But after getting close to a young woman so late at night, why did he leave her in his house invisibly?  The mystery must be solved.


 Ananya is thinking.  Yes, the mystery must be solved.


 Three.


 The next day at noon.  They appeared in the broken house along with Nana.  But there are no people living there.  People in the vicinity said that there are no people here.  The house is abandoned.  Only light can be seen at night.  Everyone says that jinn and ghosts live in this house.  No one comes to this house for fear that the screams of ghosts can be heard at night.


 The mystery deepened.  They went again.  But not during the day, at night.  At exactly twelve.


 There was a response from inside as soon as I knocked on the door.  Who?


 I am Ananya.


 Silence for a while.  No one opened the door.  Just the sound of footsteps.


 The door opened after about fifteen minutes.  That young man, Irfan.  Ananya with a stengun in her hand.  Ten or fifteen more in the back.  They are all holding arms at Ananya and her grandfather's chest.


 Irfan gestured to Ananya to come inside.  They entered.


 Ananya broke the silence.  Why are you aiming weapons at us like this?


 You must have brought the police, isn't it, Ananya?  Irfan smiled mysteriously.  If what I say is true, then both of you are in danger.


 Ananya is looking into Irfan's eyes.  He kept thinking- this young man is the young man who was scared to see Ananya?  Who made him drink milk with his own hands.  But today he looks different.  Rebellious rebellious attitude.  So that none fears Allah but He.  Surprise!


 Tell me, Irfan was threatened.


 Ananya said in a melodious voice that I never do any harm to the beneficial.  You have done me good, and I will do you harm?  If you have done something wrong, the burden of justice lies with the state, not me alone.  You are my benefactor.


 Irfan's companions are not talking.  They are pointing arms at Ananya and Abul Fateh Khan.  They laid down their arms to signal Irfan's comrades.


 Ananya smiled.  Do you believe me?  But why?  What if the police come out?


 As soon as the comrades put their hands on the weapons, Irfan signaled them not to take up arms.  They remained inactive.


 Tell me why you came?  Irfan wanted to know.


 I have seen the search for some light of humanity in your heart.  That is why I have come to lead you on the path of truth.  Will you join me on the same raft in the path of eternal truth?


 Irfan smiled.  Ha ha ha laughing like crazy.  That smile spread all over the house and came back echoing again.  He stopped laughing and said jokingly, you don't know who I am!  If you knew, you would not say this!


 Who are you  What is your identity?  Ananya seems to be fascinated.


 I am Irfan.  I lost my parents, brothers and sisters in the liberation war.  And I lost the man in my mind.  Her name is Mukta.  Her full name is Mukta Yasmin, whom I loved more than the world's diamonds worth billions of rupees.  I lost him too.  The grief of losing loved ones and the state betrayal, violence, unjust killings after 1971 have accumulated in my heart like a mountain of fire.  So today I have banished the good man in my mind, my personality forever.  Today I am no longer Irfan, an extremist.  Do you know why any person adopts extremism?  Don't know.  Those who were born after independence will never know the true history of the formation of this country.  Many people do not know about the sacrifices of those who have lost their loved ones for the sake of this country.  This is me Irfan.  My name did not appear in the list of names of freedom fighters.  No one will ever know that the so-called terrorist extremist man named Irfan was a fearless freedom fighter of 1971.  Not for the country, not for the motherland, not to alleviate the suffering, misery, exploitation and deprivation of the people of the country.


 Brikare knocked down the Pak invaders and their allies by pressing one trigger after another.


 Irfan took a deep breath.  He drank a glass of water from the side table.  Then it was said that this is how the warriors named Irfan fought and died with difficulty.  No one even keeps them informed.  Freedom fighters or martyrs do not even have their names in Qatar.  But in the list of freedom fighters, Al-Badr, the Razakars, who committed mass rape in 1971, got fame as Bahadur.  They travel with the ministers in government vehicles.  Today their cars and houses are tall buildings.  They own crores of rupees.  Why they could not be tried even after so many years of independence.  If Mir Jafar and Razakars during the liberation war are not tried for their injustice, then why Irfan like me will be tried?  Why? Irfan's lightning strike hit the side table with lightning speed.  Everyone shuddered.


 Irfan said again, but the holy motherland never forgets the brave children of the country.  I have not forgotten this.  No one knows that I am still alive today.  Because I didn't let you know.


 Why didn't you let me know?  Ananya asked


 You will not understand the girl born after independence!  You don't understand  In this chest, intense lava of sorrow and boundless suffering is erupting.  In an independent Bangladesh where we have lost our relatives, have we still been able to feed the lower class starving people?  Have we been able to eliminate the enemies of the independence of 1971?  Have we been able to find jobs for unemployed youth?  What have we achieved?  I have only been able to deceive the people by fighting unnecessarily on unreasonable issues.  And I have been able to exploit the hard-earned money of the poor hardworking people, to build huge buildings through corruption.  Due to the effect of black money, the price of goods has skyrocketed today.  The poor spend a thousand times what they earn;  As a result, their livelihood has come to a standstill.  People still die near the dustbin without eating, which I have seen with my own eyes.  The looters of the country have made the country climb to the top of corruption 5 times - what else have we achieved.  Say, answer, Ananya, this young man named Irfan, who is always fighting, ignited like a spark of fire.


 Ananya is speechless.


 You came to take me to the path of light?  What is the benefit of me going to the path of light alone?  Where the whole country is in darkness, what a benefit it is for me to be a beneficiary!  Better a poor horse than no horse at all.  Maybe I will die in a police shooting.  But I will have comrades.  I will live among them.  As long as I live, I and my comrades will fight against corruption and exploitation.


 Ananya is looking at Irfan.  In that way, the Razakars, the invading forces who died at the hands of Irfan, today he is the Irfan extremist terrorist.  But why?  What does he want?  Why choose extremism?  Just for the sake of murder?  To rob, or is there any truth hidden in it?

                                      





    

 People like you are very much needed in this society.  Ananya began to say.  But not so.  Today the country is independent.  We know that there is exploitation and corruption in the country, there are mountains of misery in the minds of the people.  This is true.  That is why peace will not be established in the country by looting and killing with weapons.  Is it not possible to establish peace without arms and sticks?  Everlasting peace has never been established in the world with arms, peace is established with love, sacrifice, patience, perseverance.

Comments

Popular posts from this blog

Engineers, Farmers and Traders