the Strong..........tree
There was a huge tree on the edge of a forest. As its roots reached deep into the ground, so did its stalks spread all around. Its dense foliage provided shade to the sun. The tree was inhabited by innumerable birds. The area around the tree was crowded with people and birds. Under this huge tree, a sapling of a tree sprouted. It was a flexible and delicate yellow tree. It used to bend in a little wind. One day two neighbors were talking. The target of the yellow tree is the big tree. Oh little neighbor, why don't you put your roots deeper into the ground? Why don't you stand with your head held high like me? I don't see any need for the yellow tree to smile softly. In fact, this way I am safe. Safe! Do you think you are safer than me? Do you know how deep my roots have penetrated? How thick and stiff is my stem? Even if two people get together, I will not be able to get a handle on my trunk. Who will uproot me and bring me down?
The tree turned away from the direction of the yellow tree. Who can tell what happens to whose fate? One evening a terrible cyclone swept over the area. The cyclone uprooted the trees and destroyed the vegetation of the forest. After the storm, the villagers went out to see the extent of the damage. The condition of the skyscrapers is deplorable. They are either uprooted or broken. Skeletons of trees seem to be scattered throughout the forest. Only one of these exceptions catches everyone's eye. That is the yellow tree. He also fell victim to the strong winds of the cyclone and fell to the ground. After the storm was over, he breathed a sigh of relief and raised his head again. But there is no sign of his huge neighbor.
.................................................................................
traslet:
এক বনের কিনারে ছিল এক বিরাট গাছ। তার শিকড় যেমন মাটির অনেক গভীরে পৌঁছেছিল তেমনি ডালপালাও চারপাশের অনেকখানি জায়গা জুড়ে ছড়িয়েছিল। তার ঘন পাতার রাশি সূর্য়ের আলো প্রতিরোধ করে মানুষকে ছায়া দিত। গাছটিতে অসংখ্য পাখি বাস করত। মানুষ ও পাখির সমাগমে গাছটির চারপাশের এলাকা মুখরিত থাকত।এই বিরাট গাছের নিচে একটি গাছের চারা গজিয়ে ওঠে। এটি ছিল একটি নমনীয় ও নাজুক হলদি গাছ। সামান্য একটু বাতাসেই তা নুয়ে পড়ত।একদিন দু প্রতিবেশী কথা বলছিল। হলদি গাছকে লক্ষ্য বড় গাছটি বলে ওহে খুদে প্রতিবেশী, তুমি তোমার শিকড়গুলো মাটির আরো গভীরে প্রবেশ করাও না কেন? কেন আমার মত মাথা উঁচু করে দাঁড়াও না? হলদি গাছ মৃদু হেসে বলে তার কোন প্রয়োজন দেখি না। আসলে এ ভাবেই আমি নিরাপদ আছি।নিরাপদ! তুমি কি মনে কর যে তুমি আমার চেয়ে নিরাপদ আছ? তুমি কি জান আমার শিকড় কত গভীরে প্রবেশ করেছে? আমার কাণ্ড কত মোটা ও শক্ত? এমনকি দুজন লোক মিলেও আমার কাণ্ডের বেড় পাবে না। আমার শিকড় উৎপাটিত করবে ও আমাকে ধরাশায়ী করবে এমন কে আছে?
গাছটি হলদি গাছের দিক থেকে বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নেয়। কার ভাগ্যে কখন কী ঘটে তা কে বলতে পারে? একদিন সন্ধ্যায় ওই এলাকার ওপর দিয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বয়ে যায়। ঘূর্ণিঝড়ে শিকড়সহ গাছ উপড়ে পড়ে, বনের গাছপালা একেবারে ধ্বংস হয়ে যায়। ঝড়ের পর গ্রামবাসী ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে বের হয়। আকাশচুম্বী গাছগুলোর অবস্থা শোচনীয়। সেগুলো হয় উপড়ে পড়েছে অথবা ভেঙে চুরে শেষ হয়ে গেছে। সারা বনের মধ্যে যেন গাছপালার কঙ্কাল ছড়িয়ে আছে। এর মধ্যে শুধু একটি ব্যতিক্রম সবার নজর কাড়ে। তা হলো হলদি গাছ। সেও ঘূর্ণিঝড়ের প্রবল ঝাপটার শিকার হয়ে এদিক ওদিক হেলে পড়েছে কিংবা মাটিতেও লুটিয়ে পড়েছে। ঝড় শেষ হয়ে যাবার পর সে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ও আবার মাথা তুলে দাঁড়িয়েছে। কিন্তু তার বিরাট প্রতিবেশীর কোনো চিহ্নও নেই।

Comments
Post a Comment